
স্টাফ রিপোর্টার, ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর-এর সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির সংগ্রামী আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জীবনে নিয়ে আসে নতুন আশা, শান্তি ও সম্প্রীতির বার্তা।" ঈদের এই শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলার জন্য তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
শরীফ উদ্দিন জুয়েল আরও বলেন, ঈদের আনন্দ যেন ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে এবং দেশের প্রতিটি মানুষের জীবনে বয়ে আনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
এদিকে, শরীফ উদ্দিন জুয়েলের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নেত্রকোনা জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ শামীম মিয়া। এক বার্তায় তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
প্রবাহ নিউজ