
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দল ঢাকা মহানগর (উত্তর)-এর উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জনাব মোঃ ওয়াজিউল্লাহ শেখ। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
গত ১৩ মার্চ ২০২৬ তারিখে সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মিস্টার বাদশা ভাসানী এবং সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় জনাব মোঃ ওয়াজিউল্লাহ শেখ সংগঠনের শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মেহনতি মানুষের অধিকার আদায়ে এবং সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে তিনি নিষ্ঠার সাথে কাজ করে যাবেন।
দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, জনাব ওয়াজিউল্লাহ শেখের সুযোগ্য নেতৃত্বে ঢাকা মহানগর (উত্তর) রিকশা, ভ্যান ও অটো চালক দল আরও সুসংগঠিত এবং শক্তিশালী হবে।