• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’: জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক বাগেরহাটে আইজিপি’র পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি: এলাকায় চাঞ্চল্য রিকশা, ভ্যান ও অটো চালক দল ঢাকা মহানগর উত্তরের উপদেষ্টা হলেন মোঃ ওয়াজিউল্লাহ শেখ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শরীফ উদ্দিন জুয়েলের শুভেচ্ছা কলাপাড়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান সমাজসেবক জাকির মৃধা ঢাকা-৮ আসনের সাবেক এমপি মির্জা আব্বাসের উপস্থিতিতে আইডিইবি-তে ইফতার মাহফিল সম্পন্ন অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল; আগে অস্বীকার করলেও এখন নিশ্চিত করল পশ্চিমবঙ্গ পুলিশ মোসাদের জাল ও ট্রাফিক ক্যামেরা: যেভাবে খামেনিকে হত্যার পথ তৈরি হয় করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত অন্তত ৯ খামেনির বিদায়ে অনিশ্চিত ইরান: কার হাতে যাবে তেহরানের চাবিকাঠি?

নুরুল হক নুর: ডাকসুর ভিপি থেকে প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক / ১৫৪ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

নুরুল হক নুর: ডাকসুর ভিপি থেকে প্রতিমন্ত্রী

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নুরুল হক নুর মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। দুর্গম চরাঞ্চল ঘেরা পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্যকে নতুন মন্ত্রিসভায় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এই দুটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নুরুল হক নুর একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি ছিলেন। পরে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে গণঅধিকার পরিষদ–এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে পটুয়াখালী-৩ আসনে বিজয়ী হন।

দীর্ঘদিন ছাত্র রাজনীতি ও আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া নুরুল হক নুরের রাজনৈতিক উত্থান অনেকটাই ব্যতিক্রমধর্মী। রাজধানীকেন্দ্রিক রাজনীতির বাইরে উপকূলীয় দুর্গম চরাঞ্চলকে ঘিরে গড়ে ওঠা তাঁর রাজনৈতিক ভিত্তি জাতীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেয়। নির্বাচনের পর থেকেই তাঁকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে কি না এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল।

সবশেষে শ্রমজীবী মানুষ ও প্রবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি। দেশের কর্মসংস্থান বৃদ্ধি, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং প্রবাসী কর্মীদের সুরক্ষা ও সুযোগ সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপকূলীয় এলাকার একজন প্রতিনিধি হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ায় চরাঞ্চলের অবহেলিত মানুষের সমস্যা জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হলো। ছাত্রনেতা থেকে সংসদ সদস্য হয়ে মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়া নুরুল হক নুরের এই অর্জন নতুন প্রজন্মের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

প্রবাহ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd