নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক বলেছেন, শিক্ষা খাতে শুধু ‘হাই জাম্প’ দিলেই হবে না, দিতে হবে ‘মোর মোর জাম্প’। দায়িত্ব পাওয়ার পর বুধবার প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
গতকাল মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে দৌড়ে গিয়ে রাস্তার একটি ছোট প্রতিবন্ধক লাফিয়ে পার হওয়ার প্রসঙ্গ তুলে এক সাংবাদিক প্রশ্ন করলে মন্ত্রী বলেন, শিক্ষাক্রম পুরোপুরি পরিবর্তন নয়, বরং তা রিভিউ বা পর্যালোচনা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন নতুন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর তারেক রহমান–এর নেতৃত্বে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গতকাল বিকেলে শপথ নেয়। নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন।
— প্রবাহ নিউজ