• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জিয়াকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’: জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক বাগেরহাটে আইজিপি’র পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি: এলাকায় চাঞ্চল্য রিকশা, ভ্যান ও অটো চালক দল ঢাকা মহানগর উত্তরের উপদেষ্টা হলেন মোঃ ওয়াজিউল্লাহ শেখ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শরীফ উদ্দিন জুয়েলের শুভেচ্ছা কলাপাড়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান সমাজসেবক জাকির মৃধা ঢাকা-৮ আসনের সাবেক এমপি মির্জা আব্বাসের উপস্থিতিতে আইডিইবি-তে ইফতার মাহফিল সম্পন্ন অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল; আগে অস্বীকার করলেও এখন নিশ্চিত করল পশ্চিমবঙ্গ পুলিশ মোসাদের জাল ও ট্রাফিক ক্যামেরা: যেভাবে খামেনিকে হত্যার পথ তৈরি হয় করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত অন্তত ৯ খামেনির বিদায়ে অনিশ্চিত ইরান: কার হাতে যাবে তেহরানের চাবিকাঠি?

ময়মনসিংহে বাস ও সেনাবাহিনীর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত

অনলাইন ডেস্ক / ২৮৫ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

ময়মনসিংহে বাস ও সেনাবাহিনীর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ফুলপুর পৌরসভার বালিয়া মোড়সংলগ্ন কাকলি রাইস মিলের সামনে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল করিম এবং বাসচালক মো. সাজেদুল ইসলাম (৩২)। রেজাউল করিম সেনাবাহিনীর অষ্টম বেঙ্গল রেজিমেন্টের সদস্য ছিলেন। সাজেদুল ইসলামের বাড়ি শেরপুর সদর উপজেলার কানাশাখোলা গ্রামে।

পুলিশ জানায়, কাকলি রাইস মিলের সামনে ময়মনসিংহগামী সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে শেরপুরগামী খান ট্রাভেলসের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সার্জেন্ট রেজাউল করিমকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অপরদিকে বাসচালক সাজেদুল ইসলামকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় সেনাসদস্যসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন জানান, সেনাসদস্যরা ফুলপুর ক্যাম্প থেকে ময়মনসিংহে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, যাত্রীবাহী বাসটি অন্য একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করলে সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

প্রবাহ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd