আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ার পর সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নিজ কার্যালয়ে এসে বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আমিনুল ইসলাম। নতুন চিফ প্রসিকিউটরকে ফুল দিয়ে স্বাগত জানান প্রসিকিউটররা। পরে তিনি চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান এবং প্রসিকিউশন টিমের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এদিন সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
প্রবাহ নিউজ