ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির জানিয়েছেন, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীকে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পক্ষে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন, অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিন পিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
এর আগে সকালেই প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের অফিসে উপস্থিত ছিলেন।
প্রবাহ নিউজ