• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জিয়াকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’: জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক বাগেরহাটে আইজিপি’র পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি: এলাকায় চাঞ্চল্য রিকশা, ভ্যান ও অটো চালক দল ঢাকা মহানগর উত্তরের উপদেষ্টা হলেন মোঃ ওয়াজিউল্লাহ শেখ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শরীফ উদ্দিন জুয়েলের শুভেচ্ছা কলাপাড়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান সমাজসেবক জাকির মৃধা ঢাকা-৮ আসনের সাবেক এমপি মির্জা আব্বাসের উপস্থিতিতে আইডিইবি-তে ইফতার মাহফিল সম্পন্ন অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল; আগে অস্বীকার করলেও এখন নিশ্চিত করল পশ্চিমবঙ্গ পুলিশ মোসাদের জাল ও ট্রাফিক ক্যামেরা: যেভাবে খামেনিকে হত্যার পথ তৈরি হয় করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত অন্তত ৯ খামেনির বিদায়ে অনিশ্চিত ইরান: কার হাতে যাবে তেহরানের চাবিকাঠি?

গভীর জঙ্গলের গোপন কেবিনে এল মেনচো, বিশেষ বাহিনীর অভিযানে অবশেষে সমাপ্তি

অনলাইন ডেস্ক / ২২০ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

গভীর জঙ্গলের গোপন কেবিনে এল মেনচো, বিশেষ বাহিনীর অভিযানে অবশেষে সমাপ্তি


অর্থের লেনদেন বা মাদক পাচারের পথ অনুসরণ করে নয়, বরং তাঁর ‘রোমান্টিক পার্টনার’কে অনুসরণ করেই মেক্সিকোর নিরাপত্তা বাহিনী গভীর জঙ্গলে লুকিয়ে থাকা কুখ্যাত মাদকসম্রাট নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস ওরফে এল মেনচোর গোপন আস্তানার সন্ধান পায়। দেশটির হালিস্কো অঙ্গরাজ্যের তাপালপা শহরের জঙ্গলঘেরা পাহাড়ি এলাকায় একটি কেবিনে তিনি অবস্থান করছিলেন। ‘কার্টেল হালিস্কো নিউ জেনারেশন (সিজেএনজি)’–এর প্রধান হিসেবে পরিচিত এল মেনচোকে ধরতে রোববার ভোরে অতর্কিত অভিযান চালায় মেক্সিকোর বিশেষ বাহিনী। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়। সংঘর্ষে কয়েকজন কার্টেল সদস্য নিহত হন এবং পালানোর সময় গুলিবিদ্ধ হন এল মেনচো। গুরুতর আহত অবস্থায় তাঁকে হেলিকপ্টারে করে গুয়াদালাহারার একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাঁর মাথার দাম ১ কোটি ৫০ লাখ ডলার ঘোষণা করেছিল। এ ঘটনার পর মেক্সিকোর বিভিন্ন অঙ্গরাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে; মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে। পুলিশ এ পর্যন্ত বহু সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। প্রায় দেড় দশক আগে প্রতিদ্বন্দ্বী সিনালোয়া কার্টেল থেকে আলাদা হয়ে নিজস্ব চক্র গড়ে তোলা এল মেনচো দীর্ঘদিন ধরে মেক্সিকোর সবচেয়ে নিষ্ঠুর অপরাধীদের একজন হিসেবে বিবেচিত ছিলেন। তাঁর মৃত্যুকে দেশটির কুখ্যাত মাদক চক্রগুলোর বিরুদ্ধে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে, যদিও তাৎক্ষণিকভাবে দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি হয়েছে।

প্রবাহ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd