১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালেই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ তার আপিল মঞ্জুর করে তাকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়। আপিল বিভাগ জানিয়েছে, সংক্ষিপ্ত রায়ে সই আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।
কারাবন্দি:
খান আকরাম হোসেন (৬০)
শেখ মোহম্মদ উকিল উদ্দিন (৬২)
মো. মকবুল মোল্লা (৭৯)
পলাতক:
খান আশরাফ আলী (৬৫)
রুস্তম আলী মোল্লা (৭০)
শেখ ইদ্রিস আলী (৬১)
শেখ রফিকুল ইসলাম বাবুল (৬৪)
মামলার বিচার শুরু হয় ২০১৭ সালের ৩১ মে, এবং ২০২৩ সালের ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল তাদের সাজা প্রদান করে।
১. ২৬ মে ১৯৭১: বাগেরহাটের মোড়লগঞ্জ থানার চাপড়ী ও তেলিগাতীতে নিরীহ মুক্তিকামী মানুষদের ওপর হামলা, ৪০–৫০টি বাড়ি লুণ্ঠন ও অগ্নিসংযোগ, ১০ জনকে গুলি করে হত্যা।
২. ৭ জুলাই ১৯৭১: কচুয়া থানার হাজরাখালী ও বৈখালী রামনগরে হামলা, চারজনকে অপহরণ ও হত্যা।
৩. ১৩ নভেম্বর ১৯৭১: ঢুলিগাতী গ্রামে দুইজন মুক্তিযোদ্ধাকে আটক, নির্যাতন ও হত্যা।
৪. ১৭ নভেম্বর ১৯৭১: বিলকুল ও বিছট গ্রামে চারজনকে অপহরণ, নির্যাতন ও হত্যা।
৫. ৩০ নভেম্বর ১৯৭১: মুক্তিযোদ্ধা মুনসুর আলী নকীবকে অপহরণ ও হত্যা।
৬. ১৬ অক্টোবর ১৯৭১: উদানখালী গ্রামে উকিল উদ্দিন মাঝিকে হত্যা, তার মেয়ে তাসলিমাকে অপহরণ ও দীর্ঘদিন ধর্ষণ।
৭. কচুয়া থানার গজালিয়া বাজার: শ্রীধাম কর্মকারকে হত্যা, কমলা রানী কর্মকারসহ পাঁচজনকে অপহরণ ও দীর্ঘদিন ধরে ধর্ষণ।
এই মামলায় আসামিদের বিরুদ্ধে বাগেরহাটে গণহত্যা, ধর্ষণ, অপহরণ ও অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল।
প্রবাহ নিউজ