• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জিয়াকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’: জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক বাগেরহাটে আইজিপি’র পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি: এলাকায় চাঞ্চল্য রিকশা, ভ্যান ও অটো চালক দল ঢাকা মহানগর উত্তরের উপদেষ্টা হলেন মোঃ ওয়াজিউল্লাহ শেখ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শরীফ উদ্দিন জুয়েলের শুভেচ্ছা কলাপাড়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান সমাজসেবক জাকির মৃধা ঢাকা-৮ আসনের সাবেক এমপি মির্জা আব্বাসের উপস্থিতিতে আইডিইবি-তে ইফতার মাহফিল সম্পন্ন অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল; আগে অস্বীকার করলেও এখন নিশ্চিত করল পশ্চিমবঙ্গ পুলিশ মোসাদের জাল ও ট্রাফিক ক্যামেরা: যেভাবে খামেনিকে হত্যার পথ তৈরি হয় করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত অন্তত ৯ খামেনির বিদায়ে অনিশ্চিত ইরান: কার হাতে যাবে তেহরানের চাবিকাঠি?

কলাপাড়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান সমাজসেবক জাকির মৃধা

Reporter Name / ১৪৪ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: জাকির মৃধা। তিনি জানান, স্বচ্ছতা এবং জনসেবাকে অগ্রাধিকার দিয়েই তিনি নির্বাচনী মাঠে নেমেছেন।

সম্প্রতি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, নির্বাচিত হলে উপজেলার মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন। একইসঙ্গে কলাপাড়ার যুবশক্তিকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার করেন তিনি।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জাকির মৃধার এই ঘোষণা নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে। মাঠ পর্যায়ে ইতিবাচক সাড়া পাওয়ায় তিনি উপজেলার সকল সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা চেয়েছেন। একই সাথে তিনি কলাপাড়াবাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd