• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জিয়াকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’: জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক বাগেরহাটে আইজিপি’র পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি: এলাকায় চাঞ্চল্য রিকশা, ভ্যান ও অটো চালক দল ঢাকা মহানগর উত্তরের উপদেষ্টা হলেন মোঃ ওয়াজিউল্লাহ শেখ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শরীফ উদ্দিন জুয়েলের শুভেচ্ছা কলাপাড়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান সমাজসেবক জাকির মৃধা ঢাকা-৮ আসনের সাবেক এমপি মির্জা আব্বাসের উপস্থিতিতে আইডিইবি-তে ইফতার মাহফিল সম্পন্ন অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল; আগে অস্বীকার করলেও এখন নিশ্চিত করল পশ্চিমবঙ্গ পুলিশ মোসাদের জাল ও ট্রাফিক ক্যামেরা: যেভাবে খামেনিকে হত্যার পথ তৈরি হয় করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত অন্তত ৯ খামেনির বিদায়ে অনিশ্চিত ইরান: কার হাতে যাবে তেহরানের চাবিকাঠি?

বরিশালে এজলাসে হট্টগোলের ঘটনায় আইনজীবী সমিতির সভাপতি আটক, আদালত চত্বরে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার / ২২১ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

বরিশালে এজলাসে হট্টগোলের ঘটনায় আইনজীবী সমিতির সভাপতি আটক, আদালত চত্বরে বিক্ষোভ


বরিশালে আদালতের এজলাসে ঢুকে হট্টগোল, বেঞ্চে ধাক্কাধাক্কি ও ভাঙচুরের ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান (লিংকন)কে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার দুপুরে আদালত চত্বর থেকে তাঁকে আটক করা হয়। জানা গেছে, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তউল্লাহ তাঁর বিরুদ্ধে মামলা করেছেন। বর্তমানে তাঁকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দিন আহমেদ। এ ঘটনায় আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

মঙ্গলবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার জামিন মঞ্জুরের ঘটনাকে কেন্দ্র করে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের এজলাসে ঢুকে হট্টগোল করেন সাদিকুর রহমানসহ কয়েকজন আইনজীবী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শুনানিকালে তারা এজলাসে প্রবেশ করে বেঞ্চে ধাক্কাধাক্কি ও কাগজপত্র তছনছ করেন এবং বিচারকের সামনে উচ্চস্বরে কথা বলেন। এর আগে জামিনের প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীরা আদালতের কার্যক্রম বর্জন ও বিক্ষোভ করেন। উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস আত্মসমর্পণের পর জামিন পান। এছাড়া সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজসহ আরও কয়েকজন নেতাও সম্প্রতি জামিনে মুক্তি পান।

প্রবাহ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd