• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জিয়াকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’: জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক বাগেরহাটে আইজিপি’র পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি: এলাকায় চাঞ্চল্য রিকশা, ভ্যান ও অটো চালক দল ঢাকা মহানগর উত্তরের উপদেষ্টা হলেন মোঃ ওয়াজিউল্লাহ শেখ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শরীফ উদ্দিন জুয়েলের শুভেচ্ছা কলাপাড়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান সমাজসেবক জাকির মৃধা ঢাকা-৮ আসনের সাবেক এমপি মির্জা আব্বাসের উপস্থিতিতে আইডিইবি-তে ইফতার মাহফিল সম্পন্ন অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল; আগে অস্বীকার করলেও এখন নিশ্চিত করল পশ্চিমবঙ্গ পুলিশ মোসাদের জাল ও ট্রাফিক ক্যামেরা: যেভাবে খামেনিকে হত্যার পথ তৈরি হয় করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত অন্তত ৯ খামেনির বিদায়ে অনিশ্চিত ইরান: কার হাতে যাবে তেহরানের চাবিকাঠি?

পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার / ২২৭ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ


পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘শহিদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছিল এবং তাদের প্রতিবেদন সরকারের হাতে রয়েছে। তিনি স্বীকার করেন, আগে পুরো প্রতিবেদন না দেখে কিছু মন্তব্য করেছিলেন, যা এখন সংশোধন করতে চান। তার ভাষ্য, যেহেতু একটি স্বাধীন ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে কমিশন ইতোমধ্যে কাজ করেছে, তাই নতুন করে কমিশন গঠনের প্রয়োজন নেই। কমিশনের প্রতিবেদনে আসা অনেক সুপারিশ বাস্তবায়নাধীন রয়েছে এবং বিচারাধীন মামলাগুলোও শেষ করা হবে বলে জানান তিনি। পাশাপাশি বাকি সুপারিশগুলো ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দিয়ে শহিদ পরিবারগুলোর প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ ঘটনা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল এবং বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করার অপচেষ্টা থাকতে পারে বলে মন্তব্য করেন।

প্রবাহ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd