স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে প্রধান করে ১০ সদস্যের আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, মূল্যায়ন এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য এই কমিটি গঠিত হয়েছে।
কমিটির সদস্যরা হলেন:
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন
শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য মন্ত্রী
সাহায্যকারী উচ্চপদস্থ কর্মকর্তারা:
মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, বিজিবি, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, বাংলাদেশ কোস্ট গার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র্যাবসহ অন্যান্য সংশ্লিষ্ট মহাপরিচালক।
কমিটির কাজের ক্ষেত্র:
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ ও মূল্যায়ন
পরিস্থিতির অবনতি হলে তার কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান
হরতাল, অবরোধ, ধর্মঘট ও জনজীবন ব্যাহতকারী অন্যান্য ঘটনার প্রেক্ষাপটে করণীয় নির্ধারণ
সৃষ্ট দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে পরামর্শ প্রদান
প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৪ সালের ২০ আগস্ট জারি করা পূর্ববর্তী প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।
প্রবাহ নিউজ