বলিউডে চার দশকের বেশি সময় ধরে রাজত্ব করা অনিল কাপুর সম্প্রতি জানালেন, বাইরে বের হওয়ার সময় পকেট খরচের জন্য এখনো স্ত্রীর কাছ থেকেই টাকা নেন তিনি। মুম্বাইয়ে তার নতুন ছবি Subedaar–এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ব্যক্তিজীবনের এই মজার তথ্য শেয়ার করেন অভিনেতা। সেখানে তিনি বলেন, বাড়িতে তারকা তকমার কোনো মূল্য নেই; স্ত্রী সুনিতা কাপুর সবকিছু দেখভাল করেন এবং শুটিং বা ইভেন্টে যাওয়ার সময় তিনি ১০-১৫ হাজার টাকা চেয়ে নেন। অনিলের ভাষায়, তাদের পরিবার একেবারেই সাধারণ জীবনযাপন করে। একই সঙ্গে তিনি জানান, ‘সুবেদার’ ছবিতে অর্জুন মৌর্য চরিত্রটি তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং কাজ, যেখানে বন্ধুত্ব ও দাম্পত্য সম্পর্কের টানাপড়েনের আবেগ তাকে বিশেষভাবে নাড়া দিয়েছে।
প্রবাহ নিউজ