• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জিয়াকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’: জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক বাগেরহাটে আইজিপি’র পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি: এলাকায় চাঞ্চল্য রিকশা, ভ্যান ও অটো চালক দল ঢাকা মহানগর উত্তরের উপদেষ্টা হলেন মোঃ ওয়াজিউল্লাহ শেখ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শরীফ উদ্দিন জুয়েলের শুভেচ্ছা কলাপাড়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান সমাজসেবক জাকির মৃধা ঢাকা-৮ আসনের সাবেক এমপি মির্জা আব্বাসের উপস্থিতিতে আইডিইবি-তে ইফতার মাহফিল সম্পন্ন অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল; আগে অস্বীকার করলেও এখন নিশ্চিত করল পশ্চিমবঙ্গ পুলিশ মোসাদের জাল ও ট্রাফিক ক্যামেরা: যেভাবে খামেনিকে হত্যার পথ তৈরি হয় করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত অন্তত ৯ খামেনির বিদায়ে অনিশ্চিত ইরান: কার হাতে যাবে তেহরানের চাবিকাঠি?

একমাত্র মেয়েকে নিয়ে জীবনের কঠিন অধ্যায় শেয়ার করলেন প্রিয়াঙ্কা চোপড়া

অনলাইন ডেস্ক / ২২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

একমাত্র মেয়েকে নিয়ে জীবনের কঠিন অধ্যায় শেয়ার করলেন প্রিয়াঙ্কা চোপড়া

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি এক আলোচনায় জানালেন, কন্যাসন্তান জন্মের পরের সময়টা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। সময়ের আগেই জন্ম নেওয়ায় মেয়েকে রাখতে হয়েছিল নবজাতক নিবিড় পরিচর্যা কক্ষে। সেই দুঃসময়ের মধ্যেই তাকে সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আনতে হয়েছিল, অনিচ্ছাসত্ত্বেও।

মার্কিন পপ তারকা ও প্রিয়াঙ্কার সংসারে ২০২২ সালে কন্যাসন্তানের আগমন ঘটে। সারোগেসির মাধ্যমে জন্ম নেন তাদের কন্যা, মালতী মেরি চোপড়া জোনাস। তবে জন্মের পরই মালতী চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। প্রিয়াঙ্কা বলেন, তিনি ও নিক তখন হাসপাতালে যাওয়া-আসার মধ্যেই ছিলেন। হঠাৎ একটি বার্তা পান, তিন ঘণ্টার মধ্যে তারা যদি নিজেরা সন্তানের জন্মের ঘোষণা না দেন, সংবাদমাধ্যম তা প্রকাশ করে দেবে। প্রিয়াঙ্কা জানালেন, তারা মানসিকভাবে প্রস্তুত ছিলেন না এবং মেয়ের শারীরিক অবস্থাও অনিশ্চিত ছিল।

মেয়ের প্রথম কান্নার কথা মনে করে প্রিয়াঙ্কা জানান, সেটি ছিল খুব ক্ষীণ, বিড়ালছানার মতো শব্দ। তবুও তাদের জন্য তা আশার আলো হয়ে দাঁড়ায়। প্রায় তিন মাস মালতী নবজাতক নিবিড় পরিচর্যা কক্ষে ছিলেন। এই সময় প্রিয়াঙ্কা ও নিক প্রতিদিন হাসপাতালে কাটিয়েছেন।

প্রিয়াঙ্কা বলেন, নিক মেয়ের জন্য গিটার বাজিয়ে গান গাইতেন, আর তিনি মৃদুস্বরে গায়ত্রী মন্ত্র পাঠ করতেন। তিনি আরও জানান, বহু মানুষ তাদের মেয়ের জন্য প্রার্থনা করেছিলেন। মালতী অত্যন্ত আদরের এবং বহু প্রতীক্ষিত সন্তান।

প্রসঙ্গত, রাজস্থানে খ্রিস্টান ও হিন্দু দুই ধর্মীয় রীতিতেই বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা ও নিক। একসময় সামাজিক মাধ্যমে মেয়ের ছবি ভাগ করলেও বর্তমানে তারা ব্যক্তিগত জীবন অনেকটাই আড়ালেই রেখেছেন। বর্তমানে প্রিয়াঙ্কা হলিউড ও বলিউডে সমান তালে কাজ করছেন। রাজা মৌলির আসন্ন সিনেমা ‘বারাণসী’-তেও তাকে দেখা যাবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd