• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জিয়াকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’: জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক বাগেরহাটে আইজিপি’র পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি: এলাকায় চাঞ্চল্য রিকশা, ভ্যান ও অটো চালক দল ঢাকা মহানগর উত্তরের উপদেষ্টা হলেন মোঃ ওয়াজিউল্লাহ শেখ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শরীফ উদ্দিন জুয়েলের শুভেচ্ছা কলাপাড়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান সমাজসেবক জাকির মৃধা ঢাকা-৮ আসনের সাবেক এমপি মির্জা আব্বাসের উপস্থিতিতে আইডিইবি-তে ইফতার মাহফিল সম্পন্ন অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল; আগে অস্বীকার করলেও এখন নিশ্চিত করল পশ্চিমবঙ্গ পুলিশ মোসাদের জাল ও ট্রাফিক ক্যামেরা: যেভাবে খামেনিকে হত্যার পথ তৈরি হয় করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত অন্তত ৯ খামেনির বিদায়ে অনিশ্চিত ইরান: কার হাতে যাবে তেহরানের চাবিকাঠি?

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, শতভাগ অনলাইনে বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে

স্টাফ রিপোর্টার / ৯০ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, শতভাগ অনলাইনে বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে এবং নিয়মিত ট্রেনের পাশাপাশি ৫ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। সূচি অনুযায়ী ৩ মার্চ বিক্রি হবে ১৩ মার্চের টিকিট, ৪ মার্চ ১৪ মার্চের, ৫ মার্চ ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ ১৯ মার্চের অগ্রিম টিকিট। এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। অন্যদিকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৯ মার্চ পর্যন্ত ১৩ মার্চ বিক্রি হবে ২৩ মার্চের টিকিট, এরপর ধারাবাহিকভাবে ২৯ মার্চ পর্যন্ত টিকিট দেওয়া হবে। একজন যাত্রী অগ্রিম ও ফিরতি যাত্রায় সর্বোচ্চ একবারে চারটি করে টিকিট কিনতে পারবেন এবং এসব টিকিট রিফান্ডযোগ্য নয়। তবে যাত্রার দিন উচ্চ শ্রেণী ব্যতীত মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

প্রবাহ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd