আজ থেকে শুরু অমর একুশে গ্রন্থমেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা ২০২৬। দুপুর ২টায় প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে মেলার সূচনা হবে।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও স্টল
-
মোট প্রকাশনা প্রতিষ্ঠান: ৫৪৯টি
-
বাংলা একাডেমি প্রাঙ্গণ: ৮১টি
-
সোহরাওয়ার্দী উদ্যান: ৪৬৮টি
-
-
মোট ইউনিট সংখ্যা: ১,০১৮
-
লিটল ম্যাগাজিন চত্বর: ৮৭টি স্টল
-
শিশু চত্বর: ৬৩টি প্রতিষ্ঠান, ১০৭টি ইউনিট
বিন্যাস ও সেবাসমূহ
-
মেলার বাহিরপথ কিছুটা সরিয়ে মন্দির গেটের কাছে রাখা হয়েছে।
-
চারটি প্রবেশ ও বাহিরপথ: টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্ল্যান্ট, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন।
-
খাবারের স্টল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সীমানায় সুবিন্যস্ত।
-
নামাজের স্থান ও ওয়াশরুম থাকবে, রমজানে তারাবির নামাজের ব্যবস্থাও করা হয়েছে।
বই বিক্রয় ও কমিশন
-
বাংলা একাডেমি ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ২৫% কমিশনে বই বিক্রি করবে।
-
সরকারি প্রতিষ্ঠানগুলো নির্ধারিত কমিশনে বই বিক্রি করবে।
-
নতুন বইয়ের মোড়ক উন্মোচন হবে সোহরাওয়ার্দী উদ্যানে।
সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুপ্রহর
-
প্রতিদিন বিকেল ৩টা–৪টা: মূল মঞ্চে বিষয়ভিত্তিক সেমিনার
-
বিকেল ৪টা–৫টা: সাংস্কৃতিক অনুষ্ঠান
-
প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টা–৬টা: শিশুপ্রহর (চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত প্রতিযোগিতা)
নিরাপত্তা ও পরিবেশ
-
৩০০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
-
সাদা পোশাকের বিশেষ পুলিশ টিম মোতায়েন থাকবে।
-
নারী ও শিশুদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা।
-
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন বই বা মব পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ।
-
পরিবেশ-সচেতন মেলা: স্টল, মঞ্চ, ব্যানার, লিফলেট ও খাবারে পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহৃত হবে।
মেলার সময়সূচি
-
২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ (ছুটির দিন ব্যতীত)
-
প্রতিদিন ২টা–রাত ৯টা পর্যন্ত খোলা
-
রাত ৮:৩০ এর পর প্রবেশ বন্ধ
-
-
ছুটির দিনে ১১টা–রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
প্রবাহ নিউজ







