• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জিয়াকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’: জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক বাগেরহাটে আইজিপি’র পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি: এলাকায় চাঞ্চল্য রিকশা, ভ্যান ও অটো চালক দল ঢাকা মহানগর উত্তরের উপদেষ্টা হলেন মোঃ ওয়াজিউল্লাহ শেখ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শরীফ উদ্দিন জুয়েলের শুভেচ্ছা কলাপাড়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান সমাজসেবক জাকির মৃধা ঢাকা-৮ আসনের সাবেক এমপি মির্জা আব্বাসের উপস্থিতিতে আইডিইবি-তে ইফতার মাহফিল সম্পন্ন অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল; আগে অস্বীকার করলেও এখন নিশ্চিত করল পশ্চিমবঙ্গ পুলিশ মোসাদের জাল ও ট্রাফিক ক্যামেরা: যেভাবে খামেনিকে হত্যার পথ তৈরি হয় করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত অন্তত ৯ খামেনির বিদায়ে অনিশ্চিত ইরান: কার হাতে যাবে তেহরানের চাবিকাঠি?

ওসির সামনেই সেকেন্ড অফিসারকে ‘দুর্নীতিবাজ’ বললেন এমপি হাসনাত

স্টাফ রিপোর্টার / ২৪৩ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

ওসির সামনেই সেকেন্ড অফিসারকে ‘দুর্নীতিবাজ’ বললেন এমপি হাসনাত


কুমিল্লার দেবিদ্বারে আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতেই থানার অভ্যন্তরীণ দুর্নীতি ও দালাল সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের সামনেই থানার সেকেন্ড অফিসার মতিনকে ‘পুরোপুরি দুর্নীতিবাজ’ আখ্যা দেন এবং দালালমুক্ত থানা গড়তে কড়া নির্দেশ দেন। তিনি অভিযোগ করেন, কিছু পুলিশ সদস্য টাকা ছাড়া নড়াচড়া করেন না এবং অভিযানে যাওয়ার আগেই তথ্য ফাঁস হয়ে যায়। এছাড়া ‘হেলাল’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় প্রভাব বিস্তারের অভিযোগ তুলে এমপি বলেন, পুলিশ নয়—এমন কেউ থানার কার্যক্রমে প্রভাব ফেলতে পারে না। তিনি ওসিকে সরাসরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, থানায় যেন কোনো দালাল বা অনানুষ্ঠানিক সিন্ডিকেট না থাকে এবং সাধারণ মানুষ সরাসরি পুলিশের কাছে যেতে পারে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রবাহ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd